×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ১৫৩ বার পঠিত
নীলফামারী জেলা প্রতিনিধি:

পরিবেশ অধিদপ্তর নীলফামারীর পক্ষ থেকে জেলার সৈয়দপুর উপজেলার মেসার্স এমএইচই ব্রিক নামক ইট ভাটায় অভিযান চালানো হয়েছে। এতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘন করে কৃষি জমির উপরিস্থিত মাটি (টপ সয়েল) কাটা এবং লাইসেন্স ছাড়াই ইট প্রস্তুত করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হান উদ্দীন। প্রসিকিউশন দেন নীলফামারী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।এসময় পুলিশ ফোর্স সহযোগিতা করে। এসময় ভাটাটি গুড়িয়ে দেয়া হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat