×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৭
  • ১৫৮ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর 

সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলন আর নেই। তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন।

জানা যায়, আনোয়ারুল ইসলাম মিলন জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৬ নভেম্বর (রবিবার) রাতে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত জামালপুর এম এ রশিদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাসা জামালপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পূরবী পেট্রোল পাম্পের পশ্চিম পাশে।

পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর তার নিজ বাসভবনের সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আনোয়ারুল ইসলাম মিলনের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat