×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ১৩৭ বার পঠিত
মোঃ রিপন মিয়া, রূপগঞ্জ : 


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড বাগবের জলসিড়ি ১০০ফুট সংযোগ সড়ক মেরামতে নিন্মমানের সামগ্রী ব্যবহার ও ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় নিন্মমানের সামগ্রী ফেলে   সড়কটি টেকসই নির্মাণের দাবী করেছেন এলাকাবাসী। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, 
রূপগঞ্জ সদর ইউনিয়নের বাগবের বাজার থেকে জলসিড়ি- ১শ ফুট সড়কের সংযোগে ৩শ মিটার সড়ক মেরামত করছেন এলজিইডি। প্রায় ১৬  লাখের অধিক টাকার সরকারি বরাদ্দে মেরামত করার সময় শ্রমিক দৌলত ও সুপারভাইজার ইমরানের মাধ্যমে ৩নং ইটা,সুরকী ভিটি বালি ব্যবহারের মাধ্যমে কাজ করছেন। ফলে এলাকাবাসী ক্ষোভ জানিয়েছেন।  তাদের দাবী, এলজিইডি উপ-সহকারী  প্রকৌশলী মিজানের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার এমন অনিয়ম করছেন।  স্থানীয়রা আরও জানান, দীর্ঘ দিনের ভোগান্তি দূর করতে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে আমরা গিয়েছিলাম।  কিন্তু বিগত সময়ে হয়নি। বর্তমানে ঠিকাদার রেজাউল করিম কাজ পেয়ে করছেন কিন্তু নিন্মমানের সামগ্রী দিয়ে করার বেশিদিন টেকসই হবে না। স্থানীয় বাসিন্দা নাদিম, নজরুল ইসলাম, সিরাজ মিয়াসহ ক্ষোভ জানিয়ে আরও বলেন, আমাদের এলাকায় কোনমতে রাস্তা করে ঠিকাদাররা চলে যাবে। কিন্তু দিনশেষে আবার নষ্ট হলে আমরাই ভুগবো।  তাই অবিলম্বে ভালো মালামাল দিয়ে টেকসই রাস্তা করার দাবী জানাচ্ছি।  

এ বিষয়ে জানতে চাইলে সুপারভাইজার ইমরান ও শ্রমিক দৌলত জানান, ঠিকাদার যা দেয় তাই দিয়েই কাজ করতে হয়। 
ঠিকাদার রেজাউল করিম খোকন মুঠোফোনে বলেন, কাজটি ফুলবানু ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠান কাজ পেয়েও বরাদ্দের টাকায় করতে না পেরে চলে যায়। পরে ২য় বার লটারীতে আমি কাজ পাই। সরকারি ভ্যাট  শতকরা ১৫ ভাগ দেয়ারপরও আরও গোঁপন খরচ দিয়ে করতে হয়। পরে যা থাকে তা দিয়ে রাস্তা যেমনে করা দরকার তেমনি করতেছি। সামনের কাজে আর এমন ভুল হবে না। 
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলার এলজিইডি প্রকৌশলী আকতার হোসেন বলেন,বিষয়টি জানলাম, ঘটনাস্থলে সাব ইঞ্জিনিয়ার মিজানসহ  লোক পাঠিয়েছি। কোন প্রকার অনিয়ম হলে যথাযথ ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat