×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ২৬১ বার পঠিত
মনির হোসেন, স্টাফ রিপোর্টার :
‎নেত্রকোনার আটপাড়ায় ১২ই অক্টোবর বুধবার বিকাল ৩ঘটিকায় আমরা বি এন পি পরিবার সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে 
‎দিবসটিকে সামনে রেখে উপজেলার মাল্টিপারপাস হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমরা বি এন পি পরিবারের উপজেলা আহ্বায়ক, সাবেক উপজেলা বি এন পির সভাপতি খায়রুল কবীর তালুকদার এঁর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা ৩ (কেন্দুয়া -আটপাড়া) নির্বাচনী এলাকার চুড়ান্ত পর্বের মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল, সাবেক কেন্দ্রীয় বি এন পির সহ ক্রীড়া সম্পাদক রাহয়ান আমিন রনি,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, এম জি রাসেল,রোটারিয়ান নাজমল হাসান,আমরা বি এন পি পরিবারের উপদেষ্টা ইন্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম, অবঃমেজর সিদ্দিকুর রহমান, সহ জেলা, কেন্দুয়া ও আটপাড়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ প্রমূখ। 
‎বেলা বাড়ার সাথে সাথে আলোচনা সভাকে সফল করতে উপজেলার বিভিন্ন ইউনিট হতে শত শত নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন। 
‎এদিকে সভায় যোগ দিতে কেন্দুয়া হতে শ'তিনেক মোটর সাইকেল যোগের দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল এঁর সমর্থনে সভায় উপস্থিত হয়। সভা পরিচালনা করেন উপজেলা বি এন পির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আমরা বি এন পি পরিবারের উপজেলার সদস্য সচিব আহমেদ শেখ। 
‎বি এন পি পরিবার কর্তৃক আয়োজিত আলোচনা সভা ছিল ত্যাগী নেতা-কর্মীদের এক মিলনমেলায় পরিনত হয়।
‎সভায় বক্তারা বক্তব্যে বলেন যারা নিঃস্বার্থভাবে, নিরলসভাবে দলের পতাকা উঁচু করে রেখেছেন, তাঁরাই বিএনপির প্রাণ। আমরা সবাই মিলে ৭ই নভেম্বরের চেতনায় শপথ নিই—গণতন্ত্র ফিরিয়ে আনবো, মানুষের অধিকার পুনরুদ্ধার কাজ করবো,বাংলাদেশকে মুক্ত করবো অন্যায়ের শৃঙ্খল থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat