×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ১৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর ধানমন্ডির ১১/এ সড়কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।


মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।


এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, দুজন মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। কাউকে শনাক্ত করা যায়নি। কেউ হতাহত হয়নি।


এ ছাড়া ধানমন্ডির ২৭ নম্বর সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় দুই যুবলীগ নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রাত পৌনে আটটার দিকে তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন ফরিদপুর সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তন্ময় সাহা এবং ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ।


এ বিষয়ে জিসানুল হক বলেন, মিছিলের প্রস্তুতির সময় তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat