×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১১-১১
  • ১৭১ বার পঠিত
এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর

জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক কর্মীসভা সোমবার সন্ধ্যায় শহরের ডাকপাড় মোড়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান খোকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পাশাপাশি জামালপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।

তিনি তার বক্তব্যে বলেন, “আমি সারা জীবন আপনাদের পাশে থেকেছি ও সেবা করেছি। যদি এমপি হিসেবে নির্বাচিত হই, তবে পুরো সদরবাসীর সেবা করার সুযোগ পাব। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই, কেবল জনগণের সেবা করতে চাই। তাই ধানের শীষে ভোট দিয়ে আমাকে সেই সুযোগ দিন।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক হারুন-অর-রশিদ রতন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান।

বিশেষ অতিথি ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা টিক্কা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মুক্তা, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আরিফুর রহমান আরিফ ও সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা।
অনুষ্ঠানে জেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের একঝাঁক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে এড. শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat