×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-০৩
  • ১৫৬ বার পঠিত

ডেস্ক নিউজ :


স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে ১১ থেকে ২০তম গ্রেডের মোট ১৭১টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

শুধুমাত্র চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) এই নিয়োগে আবেদন করার যোগ্য হবেন।

দেখে নিন সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় পদসংখ্যা: ৬টি লোকবল নিয়োগ: ১৭১ জন

পদের নাম: পরিসংখ্যানবিদ পদসংখ্যা: ০৫ জন বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪ ) শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান/ গণিত/ অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ১৫ জন বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: স্বাস্থ্য সহকারী পদসংখ্যা: ১৩৪ জন বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: স্টোর কিপার পদসংখ্যা: ৪ জন বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: গাড়িচালক পদসংখ্যা: ৩ জন বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: (ক) জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। (খ) হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। (গ) অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১০ জন বেতন: ৮২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat