×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৯
  • ২৪৭ বার পঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :


মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ফেলে জমি ভরাট ও শ্রেণি পরিবর্তনের অপরাধে বিপুল পরিমাণ পাইপ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার ইছাপুরা ও রশুনিয়া ইউনিয়নের চন্দনদুল, শিয়ালদি ও চোরমর্দন গ্রামে ড্রেজার মেশিন দিয়ে বালু ফেলে জমি ভরাট ও শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী কাঠপট্টি ১টি, বাবুর বাড়ি ১টি, চন্দনদুল ১টি ও শিয়ালদি ১টিসহ মোট ৪টি স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ২টি সাব-ড্রেজার ও ১টি মূল ড্রেজার কার্যক্রম অচল (বিকল) করে দেওয়া হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও নষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat