×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১৯৬ বার পঠিত
মো: রিয়াজ, স্টাফ রিপোর্টার শেরপুর: 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের ভূমি অফিস ও মসজিদ রোড মোড় হতে  ধানহাটি মোড় পর্যন্ত  রাস্তাটির বেহাল দশা নিয়ে দৈনিক তৃতীয়মাত্রায় লাইভ প্রকাশের পর রাস্তার অনুমোদন হওয়ার ফলে এলাকাবাসী খুশি। 

জানা গেছে ১৯৮৪ সালে উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর ইটের সলিং দিয়ে এ রাস্তাটির কাজ হয় । এর পর থেকে দায়সারা ভাবে একবার মেরামত করে রাস্তাটির আরো বেহাল দশায় পরিণত হয় । যার ফলে ব্যাপক জন দূর্ভোগের সৃষ্টি হয়ে বর্ষা মৌসুমে রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

 সংবাদ প্রকাশের পর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় ১৪৩১ সালে হাটবাজারের ইজারার খাত থেকে ১০ পার্সেন্ট হাড়ে ১৬ লাখ ৯০ হাজার টাকা রাস্তাটির জন্যে বরাদ্ধ করা হয় টেন্ডারের মাধ্যমে তা বাস্তবায়ন হবে। 

এই খবর শুনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইছে । এলাকাবাসীরা জানান আমরা এই রাস্তার কারণে অনেক কষ্ট শিকার করেছি আজ রাস্তাটির অনুমোদন হওয়ার ফলে উপজেলা প্রশাসন ও ইউএনওকে ধন্যবাদ জানান। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল জানান, রাস্তাটি সভায় অনুমোদন করা হয়েছে অতি শীঘ্রই টেন্ডারের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হবে । এ ছাড়াও বাজারের ময়লা অবর্জনা পরিস্কারের জন্যে ২টি ট্রলি গাড়ি ক্রয় করা হবে বলে জানান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat