×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৫-১০-২৬
  • ২৮৮ বার পঠিত
রাকিব উদ্দিন, চট্টগ্রাম:

চট্টগ্রামের ঐতিহাসিক ও মনোরম সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) প্রাঙ্গণে উন্মোচন করা হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তরের সামনে বর্ণাঢ্য আয়োজনে দুই দলের অধিনায়ক লিটন কুমার দাস ও শাই হোপ ট্রফিটি উন্মোচন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ওয়েস্ট ইন্ডিজ দলের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে ট্রফি উন্মোচনের ধারাবাহিকতা বজায় রেখেছে বিসিবি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগের অংশ হিসেবেই এবার আয়োজনটি হয় সিআরবিতে। এর আগে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচিত হয়েছিল রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লায়, আর অতীতে সিলেটের চা বাগানেও হয়েছিল অনুরূপ আয়োজন।

ট্রফি উন্মোচনের পর দুই অধিনায়ক ফটোসেশনে অংশ নেন। শতবর্ষী রেল ভবনের সামনে স্থাপিত পুরোনো রেল ইঞ্জিনের পাশে ট্রফি হাতে হাসিমুখে পোজ দেন লিটন ও হোপ।

আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন,

“সিআরবির মতো ঐতিহাসিক স্থানে ট্রফি উন্মোচন সত্যিই দারুণ অভিজ্ঞতা। দর্শকদের সামনে মাঠে ভালো কিছু করার লক্ষ্যেই আমরা প্রস্তুত।”

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন,

“চট্টগ্রামের পরিবেশ ও দর্শকদের উচ্ছ্বাস সব সময়ই দারুণ। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিতে চাই।”

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat