×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৮
  • ২১৮ বার পঠিত
ফেনী ব্যুরোঃ

ফেনীর দাগনভূঞা উপজেলায় এক সুইডেন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো ও নগদ টাকাসহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে পরিবারটি।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামে, আজিজ উল্যা মাস্টারের বাড়িতে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে আজিজ উল্যা মাস্টারের ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়ির বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেইট কেটে ডাকাতদল ভিতরে প্রবেশ করে। এরপর তারা পরিবারের সদস্যদের বেঁধে ফেলে এবং ঘরে থাকা ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

প্রবাস ফেরত বড় মেয়ে লাবনী আক্তার, যিনি সুইডেন প্রবাসী, সম্প্রতি দেশে এসেছেন এবং বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তার ছোট বোনও একই বাড়িতে থাকতেন। পরিবারের সদস্যদের হিসেবে, বাবুল মিয়ার স্ত্রী, মেয়ে ও বোনদের মিলে প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিল, যা ডাকাতরা নিয়ে যায়।

ওই রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। ডাকাতরা ঘরে থাকা বাবুল মিয়া, তার দুই ভাগিনা ও দুই বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। বাঁধা দিলে বাবুল মিয়াকে বেধড়ক মারধর করা হয়। সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।

স্থানীয়দের দাবি, এলাকায় সক্রিয় কিছু চিহ্নিত সন্ত্রাসী এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযান চালানো হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat