×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৩
  • ১৩৫ বার পঠিত
মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার ;
 
জানা যায়, জামালপুর সদর উপজেলার গোপালপুর গোহাটী  এলাকার জবেদা বাড়িতে দীর্ঘদিন যাবত ভাড়া বাড়িতে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে জবেদা। এলাকাবাসী জানায় তিনি একজন ভয়ংকর  মহিলা। বিগত সময়ে আওয়ামী যুবলীগ ও  ছাত্রলীগের সহযোগিতায় এ কাজ চলমান রেখেছিল। কিন্তু বর্তমানে তার ভাই ভাতিজা ও স্হানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় এটি চলমান আছে। বিশেষ সুত্রে নরুন্দী তদন্ত কেন্দ্রের পুলিশ  অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা অবস্থায় দুই নারী ও এক যুবককে  গ্রেফতার করেছে। 
জানা গেছে, রবিবার রাত আনুমানিক ৭টায় নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সজিব রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর গরুহাটি এলাকার জবেদার  বাড়িতে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা অবস্থায় দুই নারী ও এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা গোপালপুর গরুহাটি এলাকার  বাদল মিয়ার স্ত্রী জবেদা,(৪৭)শেরপুর কুশুমহাটি এলাকার লিপি বেগম(২৭) ও গোপালপুর এলাকার উঠতি বয়সের যুবক।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে গরুহাটি এলাকায় জবেদার বাড়িতে অনৈতিক কর্মকান্ড চলছে আসছে। এখানে স্থানীয় উঠতি বয়সের যুবকরা আসা যাওয়া করায় নস্ট হচ্ছে সামাজিক পরিবেশ। 
এ ব্যাপারে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সজিব রহমান বলেন, সমাজকে অপরাধমুক্ত রাখার লক্ষ্যে নিয়মিত অভিযান চলবে। আমরা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করবো না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat