×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-১২
  • ১০৬ বার পঠিত
নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি ;

হবিগঞ্জের সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলায় জব্দ করা ১৪টি মোবাইল ফোনও উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমানের উপস্থিতিতে এসব মোবাইল ফোন ও নগদ অর্থ মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৩ হাজার ৬০০ টাকার একটি বিকাশ ও নগদ লেনদেনের অর্থ ফেরত পান এক ভুক্তভোগী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা। 
পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে সাইবার প্রতারণা বেড়ে গেছে। তবে হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল প্রতিনিয়ত এই প্রতারকদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে। নাগরিকদের সচেতন থাকতে হবে- অচেনা নম্বরে টাকা না পাঠানোই সবচেয়ে বড় প্রতিরোধ। তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা থাকলে সাইবার অপরাধীদের দমন করা সম্ভব। আজ উদ্ধার হওয়া অর্থ ও মোবাইলসমূহ প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পারায় আমরা আনন্দিত। উদ্ধারকৃত অর্থ ও মোবাইল ফোন গ্রহণ করে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্তা প্রেরক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat