×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১০-১১
  • ১৩৪ বার পঠিত
নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি ;

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ ও তার তিন সন্তানকে মারধরের অভিযোগে দুই দাঙ্গাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে। আহত গৃহবধূ রোকসানা আক্তার (৪৫) শুক্রবার চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় তার ভাসুর রহিছ খান (৪৫) ও তার ছেলে এনাম খান (১৯)-কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এজাহারে রোকসানা জানান, স্বামীর দ্বিতীয় বিয়ের প্রস্তুতি ঘিরে পারিবারিক বিরোধ চলছিল। গত ২ অক্টোবর বিকেলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ঘরে ঢুকে হামলা চালায়। এতে রোকসানা ও তার তিন সন্তান গুরুতর আহত হন।
এ সময় হামলাকারীরা তার মেয়ে রুবাকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ও ৯০ হাজার টাকার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “অভিযুক্ত দুজনকে দ্রুত গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat