×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০৯-৩০
  • ২২৭ বার পঠিত

মো: নাহিদ মিয়া

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ ও কুমারী পূজা পরিদর্শন করেছেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি মাধবপুর ও চুনারুঘাট উপজেলার নোয়াপাড়া, তেলিয়াপাড়া ও আমু চা বাগানের পূজামণ্ডপসহ ছয়শ্রী পূজামণ্ডপ ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও উপসচিব মুশফিক ইফফাত, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র এএসপি একেএম সালিমুল হক, মাধবপুর থানার ওসি মো. শহীদুল্লাহ এবং চুনারুঘাট থানার ওসি তদন্ত আলা-আমিন। এদিকে মঙ্গলবার সকালে তিনি হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী কুমারী পূজাও পরিদর্শন করেন। এ বছর কুমারী হিসেবে পূজিত হন শহরের চিড়াকান্দি এলাকার উজ্জ্বল চক্রবর্তী ও রিক্তা ভট্টাচার্য দম্পতির কন্যা উৎসা চক্রবর্তী। ৬ বছর ৮ মাস বয়সী এ শিশুর শাস্ত্রীয় নাম রাখা হয় মালিনী কুমারী। পুলিশ সুপার বলেন, পূজাকে ঘিরে জেলায় কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই। গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া না জানাতেও অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat