×
সদ্য প্রাপ্ত:
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ২২৮ বার পঠিত
সিলেট প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জকিগঞ্জ সরকারি কলেজ, ইছামতী ডিগ্রি কলেজ, বারহাল ডিগ্রি কলেজ, লুৎফর রহমান স্কুল এন্ড কলেজ, গনিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ ও জিএসি স্কুল এন্ড কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ১লা মার্চ (শনিবার) বিকালে আনন্দ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা ।
মিছিলটি জকিগঞ্জ বাজারের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে পৌর শহর প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড় ঘুরে কার্যালয় এসে পরিচিতি সভার মাধ্যমে শেষ হয়। 
লুৎফর রহমান স্কুল এন্ড কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান মিনহাজ ও জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসান আহমদ যৌথ সঞ্চালনায় পরিচিতি সবাই সভাপতিত্ব করেন ইছামতী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার আহমদ।
এসময় বক্তব্য রাখেন গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, বারহাল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম মাহি, জিএমসি স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জুনেদ আহমদ, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সৃজন পাল, ইছামতী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মস্তুফা আহমদ, বারহাল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল হক ফুয়াদ, জিএমসি স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির মঞ্জুর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat