×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ১২১ বার পঠিত
মোঃ নাজমুল হুদা,বান্দরবান প্রতিনিধিঃ


বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেছেন  চলার পথ যতোই কন্টকাকীর্ণ হোক না কেন, যতোই বাঁধা বিপত্তি আসুক না কেন যুব সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। 

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) সকালে বান্দরবা পার্বত্য জেলা পরিষদ চত্ত্বরে  দিনব্যাপী ইয়ুথ ক্যম্পেইন -২০২৫ উদ্বোধনী শেষে আলোচনা সভায় এসব বলেন তিনি। 

তিনি আরো বলেন বান্দরবান পার্বত্য জেলায় ৭টি উপজেলায় প্রত্যেক যুবকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে এগিয়ে যেতে হবে। চলার পথ যতোই কন্টকাকীর্ণ হোক না কেন, যতোই বাঁধা বিপত্তি আসুক না কেন সকল বাঁধা অতিক্রম করে  যুব সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। বান্দরবানের উৎপাদিত কৃষিপণ্য থেকে শুরু করে যুব সমাজের সৃজনশীল কর্মকান্ড,শিক্ষা-দীক্ষা যুব সমাজকে এমনভাবে অর্জন করতে হবে যাহাতে জাতীয়ভাবে অংশীদারিত্বে সম্মৃদ্ধি অর্জন করে উন্নয়নে অবদান রাখতে পারে। আজকের যুবক আগামীদিনের কর্ণধার হবে বলে উল্লেখ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। 

আস্থার দিপ্তী,তারুণ্যের শক্তি শ্ৰোগানে ইয়ুথ ক্যম্পেইন -২০২৫  ইয়ুথ গ্রুপ ও আস্থা নাগরিক প্লাটফর্ম আয়োজিত রুপান্তর এর  সহযোগিতায় - 

 গ্রাউস , বান্দরবান এর  বাস্তবায়নে গ্রাউস নির্বাহী পরিচালক চাই সিং মং এর সভাপতিত্বে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য যথাক্রমে এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, ম্যা ম্যা নু মারমা, মোঃ নাছির উদ্দিন, জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি অং চ মং মারমা, রুপান্তর এর নির্বাহী পরিচলক স্বপন কুমার গুহ, অডিট ম্যানেজার মোঃ মোস্তফা কামাল গ্রাউস এর উপনির্বাহী পরিচালক চিৎময় মুরুং বক্তব্য রাখেন। 
রোয়াংছড়ি, রুমা,থানচি, লামা,আলিকদম, নাইক্ষংছড়ি ও বান্দরবান সদর উপজেলার  ইয়ুথ গ্রুপের সদস্যসহ জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে বেলুন, পায়রা উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী ইয়ুথ ক্যম্পেইন -২০২৫ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।   বিকেলে ইয়ুথ সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্টান পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat