×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ৯৭ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। গতকাল ২৪ ফেব্রুয়ারি, সোমবার, শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে।

প্রতিবাদী শিক্ষার্থীরা ধর্ষণসহ সকল প্রকার অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। “ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকের ফাঁসি নিশ্চিত করুন”—এই মূল স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়, যেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করে। তারা অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে সমাজে অপরাধপ্রবণতা আরও বৃদ্ধি পাবে। তারা সরকারের কাছে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান।

শিক্ষার্থীদের এ প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে তারা হুঁশিয়ারি দেন, যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat