×
সদ্য প্রাপ্ত:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১২৮ বার পঠিত
রাসেল ইসলাম, লালমনিরহাটঃ


লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার সীমান্ত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত ডাকাত সদস্যরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট হররাম এলাকার আজগার আলী খানের পুত্র আব্দুল হামিদ খান (৩৮)। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ৪৬ নং রোড জিয়ানগর এলাকার মৃত সহিদ পাইক এর পুত্র লিটন (৪৫)। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাঁটু বালিগাও এলাকার বুদাই দেওয়ান এর পুত্র আয়নাল হক (৩৮) একই জেলার লৌহজং উপজেলার খলাপাড়া এলাকার মন্টু মিয়ার পুত্র নয়ন সরকার গোপাল (৩৮)। ঢাকার কেরানীগঞ্জের রুইতপুর এলাকার আনসার আলীর পুত্র আমির হোসেন (৪৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতির ও অস্ত্র মামলা রয়েছে। আটকের সময় আটককৃতদের কাছ থেকে ধারালো চাপাতি, ৫টি মোটা রশি, একটি কাঠের হাতল যুক্ত চেইন, একটি চাকু, দুইটি কসটেপসহ ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মন্ডল জানান, ডাকাতরা আবাসিক হোটেলে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদে অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। তবে ধারণা করা হচ্ছে আটককৃত ডাকাত দলের আরও কিছু সদস্য বাহিরে আছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat