×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৮-৩০
  • ৩৫২ বার পঠিত

স্বাধীনবাংলা, নিউজ ডেস্ক:

পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘোরিয়া) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নূরুজ্জামান বিশ্বাস। রোববার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা অংশ নেন।

গণভবনে বৈঠকে অংশ নেওয়া দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের জানান, বৈঠকে ঢাকা-৫, ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের দলীয় প্রার্থীর বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় এই চারটি আসনের প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর অর্পণ করেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন দলীয় সভাপতি।

এছাড়া ঢাকা-১৮ আসনে ৫৬ জন, নওগাঁ-৬ আসনে ৩৪ জন, সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন এবং ঢাকা-৫ আসনে ২০ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। পাবনা-৪ আসনের উপনির্বাচন ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আরো ৯০ দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরিফ ডিলু, ৬ মে ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা, ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ৯ জুলাই ঢাকা-১৮ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের মৃত্যুতে এই পাঁচটি আসন শূন্য হয়। সবগুলো আসনের মৃত্যুবরণকারী এমপিই আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat