×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ১০১ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের এক দিন পর লিচু বাগান থেকে ইব্রাহিম মিয়া (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌরসভার জয়রামপুর গ্রামে নিহতের বাড়ির পাশের লিচু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সে নিখোঁজ হয়। পরে নিহতের বাবা সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিহতের বাবা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে আমার ছেলে নিখোঁজ হওয়ার একদিন পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের লিচু বাগানে লাশ পাওয়া যায়। পরিবারের দাবি নিহত ইব্রাহিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিহতের বাবা।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, মাদ্রাসা শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat