×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ৯৫ বার পঠিত
এম মোহাম্মদ ওমর, শরনখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩নং রায়েন্দা ও ৪নং সাউথখালী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দলীয় সদস্যদের প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ভোটে দুইটি ইউনিয়ন কমিটির নেতৃত্ব নির্বাচিত করা হয়। উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দুইটি ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওহিদুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, জেলা বিএনপি সদস্য রুনা গাজী ও এ্যাড. ফারজানা জাহান নিপা। এবং শরনখোলা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।শেষে দলীয় সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৩নং রায়েন্দা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আঃ ছালাম হাওলাদার, সাধারণ সম্পাদক আঃ মজিদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাস্টার গিয়াস উদ্দিন খান ।

৪নং সাউথখালী ইউনিয়নে সভাপতি পদে: একই পরিবারের আপন সহোদর দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। শরণখোলা উপজেলার প্রতিষ্ঠাকালীন বিএনপি’র সভাপতি ও সাবেক ৪নং সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম শায়সের আলী হাওলাদারের মেজ ছেলে মোঃ রুহুল আমিন হাওলাদার ও ৫তম ছেলে মোঃ শহিদুল ইসলাম লিটন হাওলাদার। অন্যান্য পদে মোট ৬জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে বিজয় হিসেবে ৪নং সাউথখালী ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সেলিম হাওলাদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat