×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-২২
  • ৯২ বার পঠিত
 রাজশাহী জেলা প্রতিনিধি:মোঃ জয়নাল আবেদিন জয়

 ২১ ফেব্রুয়ারি: দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান এবং বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় সভাপতি সাংবাদিক মোঃ সানোয়ার আরিফ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তালাইমারী অক্টোর মোড় এলাকায়, রবির মোটরসাইকেল গ্যারেজের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজশাহী থেকে বেপরোয়া গতিতে আসা একটি অবৈধ ইমা গাড়ি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। ঘটনার সময় চালক নেশাগ্রস্ত ও মাতাল অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠেছে।

দুর্ঘটনার পর চালক ও গাড়িটি মতিহার থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সাংবাদিক মহল ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat