×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-২২
  • ১৩১ বার পঠিত
সাইফুল ওয়াদুদ,ষ্টাফ রিপোর্টার  :

যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভির্যের মধ্যদিয়ে বৈষম্যবিহীন নতুন বাংলাদেশের ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নওগাঁয় সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নওগাঁর মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষদের ঢল নামে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, অন্যান্য সরকারি ও বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানাধরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

কর্মসূচির প্রথমেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. গাজিউর রহমান, উপজেলা প্রশাসন, পৌর মেয়র, জেলা পরিষদ, জেলা প্রেস ক্লাব,নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাব, আইন সুরক্ষা ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার জুমা নামাজের পর ভাষা শহীদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার ১১টি উপজেলায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসন দিবসটি উদযাপন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat