×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ৯৮ বার পঠিত

মো: রিয়াজ স্টাফ রিপোর্টার 


শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গণধোলাইয়ের পর তিন গরু চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফাকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে আলম মিয়া (৩৫), আব্দুল লতিফের ছেলে গোলাম রাব্বি (১৭) ও সাইদুল ইসলামের ছেলে শামিম মিয়া (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ফাকরাবাদ এলাকার কৃষক আলী হোসেনের গোয়াল ঘরে গরু চুরি করতে ঢুকে আলম মিয়া, গোলাম রাব্বি ও শামিম মিয়া নামে এই তিন গরুচোর। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘেরাও করে তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয় এক মাদ্রাসার কক্ষে বেঁধে রাখে।

খবর পেয়ে থানা পুলিশ উত্তেজিত জনতাকে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে ওই তিন চোরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে আটক করে নিয়ে আসার আধা ঘণ্টা পরে ঘটনাস্থলের কাছাকাছি স্থানীয় লিটনের বাড়ির পাশ থেকে কাঠের স্তূপের মধ্যে লুকানো অবস্থায় দুই বস্তা ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।

ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা প্রকৃতপক্ষে গরুচোর নাকি মাদক কারবারি, তা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত এক মাসে উপজেলায় বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০টি গরু চুরির ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat