×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০২-১৬
  • ১৪৪ বার পঠিত
সজিব, ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি:

শরীয়তপুর জেলার সখিপুর থানার মাষ্টার ঘাট এলাকায় এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানান, সকালে মাষ্টার ঘাট এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

 নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat