×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৪
  • ১০৭ বার পঠিত
জাহিদ খান,কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি খন্দকার (৫৯) গ্রেফতার হওয়ার পর থেকেই কলেজের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে।

এ ঘটনার পর থেকে কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ে প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রমে চরম অস্থিরতা বিরাজ করছে। কলেজটি বর্তমানে কার্যত অভিভাবকহীন অবস্থায় রয়েছে। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

জানা গেছে, কলেজের এডহক কমিটির সভাপতি মো. খোরশেদ আলম এখনো পর্যন্ত শিক্ষকদের সঙ্গে কোনো ধরনের মিটিং করেননি। ফলে কলেজ পরিচালনায় কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার ফলে শিক্ষাকার্যক্রমে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শিক্ষক ও কর্মচারীদের দায়িত্ব বণ্টন না করায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব ফেলছে।

শিক্ষার্থীরা দ্রুত কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন অবিলম্বে কলেজ পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হয়।

এ বিষয়ে কলেজ কমিটির সভাপতির বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে শিক্ষার পরিবেশ আরও বিপর্যস্ত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat