×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ১৩৯ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধিঃ

অপারেশন 'ডেভিল হান্টে' অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য  চোচু মং মার্মা (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ি  উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়া এলাকা থেকে চোচু মং মার্মাকে গ্রেফতার করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

তিনি নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ধুংরী হেডম্যান পাড়ার বাসিন্দা মগা অং মার্মা"র ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চুচো মং মার্মা বিগত আওয়ামীলীগ সরকার আমলে একটি মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি আরেকটি বিস্ফোরক মামলা হয় তার বিরুদ্ধে। সে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। সে তালিকাভূক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক   বলেন, চোচুমং নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।  অপরেশন ডেভিল হান্ট এর অভিযানে  তাকে আটক করা হয়েছে। আগামীকাল শুক্রবারে সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat