×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ১৫৯ বার পঠিত

‎‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৬জন মাদক সেবিকে তিনমাস করে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। বুধবার রাত অনুমান ১০টা নাগাদ এই অভিযান পরিচালনা করে কারাদন্ড দেয়া হয়। দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।

‎আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান,মাদকের আড্ডা বসেছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমপুর এলাকায় আব্দুস সাত্তারের ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় ছয় জনকে হাতে নাতে ধরা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০১৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং সাথে আরো একশত টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করা হয়। দন্ডিতরা হলেন,উপজেলার হরিশপুর গ্রামের বাবু হোসেনের ছেলে পলাশ হোসেন (২৮),কাশিমপুর সাহানাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২০),একই গ্রামের বাবু মৃধার ছেলে মিজানুর রহমান মৃধা (২৪),আকরাম হোসেনের ছেলে রাকিব হোসেন (২৪), শুকুর আলীর ছেলে শামিম হোসেন (২৮) ও নওগাঁ সদর উপজেলার আব্দুল ওহাবের ছেলে মাহাবুব সুলতান (২৮)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat