×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ১৫২ বার পঠিত
এম মোহাম্মদ ওমর। শরনখোলা প্রতিনিধি।বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম বিভিন্ন দোকান ডায়াগনস্টিক ক্লিনিক ও ডেন্টাল চেম্বারে অভিযান চালিয়ে ১২০০০ টাকা জরিমানা করেছে। 

রায়েন্দা বাজার পাঁচ রাস্তায় ঔষধের দোকান ডায়গনস্টিক ক্লিনিক ডেন্টাল চেম্বার বেকারি প্রস্তুতকার কারখানা খাবারের দোকানে খাবার তৈরীর পরিবেশ, স্বাস্থ্যসম্মত ভাবে পরিবেশনা খাবারের মূল্য তালিকা সহ বিভিন্ন বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। 

বাগেরহাট জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফা সুলতানা শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহকে সাথে নিয়ে বাজার মনিটরিং করেন। 

বাজার মনিটরিং এর সময় তিনটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী মুক্তা ডেন্টালে ৫০০০ টাকা সাতক্ষীরা ঘোষ ডেয়ারীতে ৫০০০ টাকা শাপলা ডায়াগনস্টিক সেন্টার ২০০০ টাকা সহ সর্বমোট ১২০০০ টাকা জরিমানা করেন। 

এই সময় আরো উপস্থিত ছিলেন রায়েন্দা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবু তালুকদার উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat