×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ১৩৯ বার পঠিত

মাহমুদুল হাসান তৌহিদ মন্ডল, রিপোর্টার বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জে মাটির প্রাচীর ধ্বসে চাপা পড়ে আব্দুল বাছেদ(৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট গ্রামে এঘটনা ঘটে।

নিহত আব্দুল বাছেদ(৬৫) একই এলাকার মৃত মোজাহার আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বাছেদ তার নিজ বাড়িতে মাটির প্রাচীর মেরামতের কাজ করছিলেন। এসময় হঠাৎ করে মাটির প্রাচীর ধ্বসে পড়লে নীচে চাপা পড়েন আব্দুল বাছেদ। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat