×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০২-০৬
  • ১৪৯ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) 

উপজেলার এনায়েতপুরে খামারগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন (৩৫) টাঙ্গাইলের সেলিমপুর পাথরাইল গ্রামের আব্দুল হাকিমের ছেলে। এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা ট্রাকটি আটক করেছে।


স্থানীয় সুত্রে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানান, আজ বৃহস্পতিবার সকালে শামীম নিজবাড়ি টাঙ্গাইল থেকে শশুরবাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে আসেন। এরপর অসুস্থ এক নিকট আত্মীয়কে দেখানোর জন্য এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পুনরায় শ্বশুরবাড়ি ফেরার পথে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের খামারগ্রাম এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল আরোহী শামীমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat