×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ২১০ বার পঠিত

শামীম হোসেন সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা লালমাইয়ে নিখোঁজের ২দিন পর চন্ডীমোড়া পাহাড় থেকে ৯ বছর বয়সী এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সদর দক্ষিণ থানা  পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের চন্ডীমোড়া পাহাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত শিশু মো: রিফাত (৯), বরুড়া উপজেলার জসীম উদ্দীনের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লা লালমাইয়ের চন্ডীমোড়া পাহাড়ের উপর সোমবার সকালে অজ্ঞাত এক শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত শিশুর মরদেহ থানায় নিয়ে আসে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহত শিশু রিফাত ১ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। তার পরের দিন ২ ফেব্রুয়ারি বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রিফাতের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের  চিহ্ন রয়েছে বলে।
নিহত শিশু রিফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat