×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ১৪৬ বার পঠিত
মোঃ মাসুম আলম.কালিয়াকৈর (গাজীপুর):
গাজীপুরের কালিয়াকৈরে গত ৩০জানুয়ারী (বৃহঃ বার) রাতে মাদক বেচাকেনার সময় বিপুল পরিমাণ মাদক সহ হাতেনাতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রাখালিয়া চালা এলাকার ফজলুর রহমানের ছেলে রেজাউল করিম (৩৩)। অপর জন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর মনিকোরা গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিন (৩০)। 
শুক্রবার (৩১ জানুয়ারি) ভোররাতে উপজেলার রাখালিয়াচালা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মহিদুলের নির্দেশে একদল পুলিশ  সদস্য ঘটনাস্থলে  যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউল ও আল আমিন নামে দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ সদস্যরা  তাদেরকে ধরে ফেলে। পরে তাদের সাথে থাকা দুজনের হাতে দুটি ব্যাগ তল্লাশি করে ৯৮০পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। যাহার বাজার মূল্য আনুমানিক প্রায় ১লাখ ৪৭ হাজার টাকা। জানা গেছে দীর্ঘদিন ধরে রেজাউল করিম ও আল আমিন উপজেলা সহ বিভিন্ন জেলায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে। 
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওখানে পুলিশ সদস্যদের পাঠিয়ে তাদের কাছে থাকা মাদকদ্রব্য সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat