×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-৩০
  • ২০৩ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর: 
 শেরপুরের ঝিনাইগাতীতে ৬ বোতল ভারতীয় মদসহ সোহাগ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।  মঙ্গলবার (২৮ জানুয়ারি)  রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত সোহাগ ভালুকা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। 

পুলিশ সুত্রে জানা গেছে, সোহাগ ভালুকায়  ভারতীয় মদ পাঁচার করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১  টার দিকে  থানা এস আই শফিকের  নেতৃত্বে  পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সোহাগের দোকানের সামনে পাকা রাস্তা থেকে  ৬ বোতল ভারতীয় মদসহ সোহাগকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোহাগকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে তিনি বলেন মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat