×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ১৪৫ বার পঠিত

মাহাবুবুল ইসলাম আবির, নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে চক্রর দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- ১। মোঃ নাজমুল হাসান(৩১) ও ২। মোঃ বিল্লাল প্রধান (৩৫)। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৪:৫০ ঘটিকায় মিরপুর মডেল থানার উত্তর পীরেরবাগ মুন্সিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি চাইনিজ কুড়াল, দুটি ধারালো ছুরি, তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়। 

জনৈক আলমগীর হোসেন রাঙ্গামাটির একজন বাসিন্দা। তার সাথে ঢাকায় বসবাসকারী চক্রের এক সদস্যের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব হয়। চক্রটি আলমগীরকে ঢাকায় আসার জন্য কিছুদিন ধরে প্রলোভন দেখিয়ে আসছিল। মঙ্গলবার রাতে আলমগীর তাদের কথামত ঢাকার মিরপুর মডেল থানার মুন্সিবাড়ী এলাকার একটি ফ্ল্যাট বাসায় আসে। বাসায় প্রবেশের পর গ্রেফতারকৃতরাসহ চক্রের অন্যান্য সদস্যরা আলমগীরকে জিম্মি করে তারা তার পরিবারের নিকট মোবাইল ফোনে এক লক্ষ টাকা চাঁদা দাবীর চেষ্টা করে। কিন্তু অনেকবার চেষ্টা করেও বাদীর পরিবারের সাথে যোগাযোগ করতে তারা ব্যর্থ হয়। এক পর্যায়ে তারা বাদীকে এলোপাতাড়ি আঘাত করে তার নিকট থেকে নগদ ১১ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। উক্ত ঘটনায় আলমগীর বাদী হয়ে ২৮ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ সকালে মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃতরাসহ এজাহারনামীয় ছয়জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে। 

 মঙ্গলবার রাতে ৯৯৯ এর মাধ্যমে উল্লিখিত ঘটনা সংক্রান্তে একটি সংবাদ আসে। এর প্রেক্ষিতে থানার একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান সনাক্ত করে এবং মিরপুরের মুন্সিবাড়ী এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান পরিচালনা করে নাজমুল ও বিল্লালকে গ্রেফতার করে। চক্রটির অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat