×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ২২৬ বার পঠিত
মাহাবুবুল ইসলাম আবির, নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন স্থান হতে চুরি ও ছিনতাই হওয়া ৪৮টি মোবাইল ফোন উদ্ধারসহ চোরাকারবারি চক্রের একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতের নাম- মোঃ কাউছার (৩৭)।

সোমবার (২৭ জানুয়ারি ২০২৫ খ্রি) রাত ৯:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকা থেকে চোরাই মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম।

 সোমবার রাতে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ জনপদ এলাকায় কতিপয় ব্যক্তি বিপুল পরিমান চোরাই মোবাইল ফোন হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় টিমটি জনপদ মোড়ে কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে রাত ৯:৩০ ঘটিকায় সায়েদাবাদ  এলাকার জনপদ মোড়ে সেন্টমার্টিন পরিবহন কাউন্টারের সামনে সন্দেহভাজন ইমরান ট্রাভেলসের একটি বাস শনাক্ত করা হয় এবং বাসে থাকা কাউছারকে  আটক করা হয়।  এসময় তার নিকট থাকা একটি ট্রাভেল ব্যাগের মধ্যে  হতে ৪৮টি বিভিন্ন ব্র্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে তার ব্যবহৃত আরও দুটি মোবাইলসহ সর্বমোট ৫০টি  মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত কাউছারের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 কাউছার মোবাইল ফোন চোরাকারবারি চক্রের একজন সক্রিয় সদস্য। সে জানায়, পলাতক নূর ইসলাম, শরীফ, নয়ন, সবুজ, সাইফুল,  স্বপন,  মামুন, বাবুল,  সুমন ও জাহাঙ্গীরসহ আরো ২০/২২ জন অজ্ঞাতনামা সদস্যের একটি চক্র রয়েছে যারা দেশের বিভিন্ন এলাকা থেকে পরিকল্পিতভাবে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে। উদ্ধারকৃত চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলো বরগুনা, পটুয়াখালী ও বরিশাল হতে সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করার জন্য নিয়ে এসেছিল মর্মে কাউছার প্রাথমিক জিজ্ঞাসাবাদে  স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat