×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ১৫০ বার পঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বাঙ্গালহাওলা গ্রামে ২ হেক্টর পতিত জমিতে বিনা চাষে রিলে পদ্ধতিতে সরিষা আবাদসহ মোট ৩ হেক্টর পতিত জমিতে রিলে চাষের মধ্য দিয়ে এ উপজেলায় রিলে পদ্ধতিতে সরিষা চাষে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষকদের আগ্রহের কারণে এ উপজেলায় আগামীতে বিনা চাষে রিলে পদ্ধতিতে সরিষা চাষ আরো বাড়বে। 

কৃষি অফিস সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গালহাওলা গ্রামের কৃষকরা ওই গ্রামের ২ হেক্টর রোপা আমন ধান জমিতে থাকা অবস্থায় বিনা চাষে রিলে পদ্ধতিতে জমিতে বীজ বপনের মাধ্যমে সরিষার আবাদ শুরু করেন। এ পদ্ধতিতে একটি ফসল জমিতে থাকাকালীন বিনা চাষে অন্য একটি ফসল রোপণ করা হয় বলে অর্থ ব্যয় ও পরিশ্রম অনেক কম হয়। আর এ পদ্ধতিতে যে ফসল গুলো সবচেয়ে বেশি আবাদ হয় তার মধ্যে অন্যতম হল ধানের সাথে সরিষা চাষ। কৃষকরা সাধারণত বছরে দুই ফসলের জমি তিন ফসল চাষ করার অন্যতম উপায় এ রিলে পদ্ধতি।

রিলে পদ্ধতি নিয়ে কথা হয় কালীগঞ্জ পৌরসভার বাঙ্গালহাওলা গ্রামের কৃষক পঞ্চাশোর্ধ কৃষক মো. ফারুক, চলিশোর্ধ কৃষাণী পুষ্পরাণী ও কৃষক আব্দুল মান্নান, বিশোর্ধ কৃষানী পূর্ণিমা রাণী দাসের সাথে। তারা প্রতিবেদককে জানান, আগে জমি খালি পড়ে থাকতো। এখন কৃষি অফিসের পরামর্শে ও সহযোগীতায় চাষ ছাড়াই রিলে পদ্ধতিতে সরিষা বুনেছেন। এতে বাড়তি সারেরও প্রয়োজন হয় না। 

কালীগঞ্জ পৌরসভা বøকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ছরোয়ার জাহান হিরো বলেন, রিলে ফসল সম্পর্কে কৃষকদেরকে অবগত করা হয়। তারা খুব সহজে এই প্রস্তাবটা গ্রহন করেন। তাই দ্রæতই আমন মৌসুমে ধান আবাদের পরে যখন জমি পতিত থাকে তখন এ সময়টা আমরা কৃষকদের রিলে পদ্ধতিতে সরিষার চাষে উদ্বুদ্ধ করেছি। তারা সঠিক সময়ে রিলে পদ্ধতি গ্রহণ করার ফলে তাদের খরচ অনেক কম হয়েছে। তাছাড়া আবহাওয়া অনুকুলে থাকায় ভাল আবাদও নিশ্চিত হয়েছে। সঠিক সময়ে ফসল ঘরে তোলার পাশাপাশি বোরো চাষে সময়ের কোন অপচয় হবে না। কৃষকরা সঠিক সময়ে বোরো চাষও করতে পারবে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, রোপা আমন ধান কাটার ১০ থেকে ১৫ দিন আগে সাধারণত যে সকল জমিতে জো আসেনা বা পানি থাকেনা কিন্তু জমি কাঁদা কাঁদা ভাব থাকে সে সকল জমিতে সরিষা ছিনিয়ে রোপন করা হয়। এটাকেই মূলত রিলে পদ্ধতি বলে। এ পদ্ধতিতে এ বিঘা জমির জন্য এক কেজি সরিষা বীজের প্রয়োজন হয়। এভাবে সঠিক সময়ে সরিষা চাষ করলে দেখা যায় যে, আবার বোরো ধানটাও যথা সময়ে আবাদ করা যায়। রিলে পদ্ধতিতে চাষের মাধ্যমে কৃষকরা অতিরিক্ত খরচ ছাড়াই এখন বছরে দুইটা ফসলের পরিবর্তে তিনটা ফসল পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat