×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ১৮২ বার পঠিত
এম মোহাম্মদ ওমর। শরনখোলা প্রতিনিধি।বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলাচর ও আলোর কোল সংলগ্ন মান্দারবাড়ি এলাকায় ছেলেদের উপর হামলা লুটপাট ও মুক্তিবনের দাবিতে ১২/১৫ জেলে কে অপহরণ করেছে বনদস্যুরা। এ সময় সঙ্গবদ্ধ জেলেরা তিন দিক থেকে ঘিরে ফেলে অস্ত্রসহ ৩ বনদস্যুকে আটক করতে সক্ষম হয়েছে। এ সময় ওই বনদস্যদের কাছ থেকে একটি বন্দুক ও ৩৬ রাউন্ড বন্দুকের কার্টুজ উদ্ধার করে জেলেরা। আটককৃত জেলেরা হল বাগেরহাটের মংলা উপজেলার আমড়াতলা গ্রামের জাফর শেখের পুত্র জাহাঙ্গীর শেখ, খুলনার পাইকগাছা উপজেলার বিরাশি গ্রামের মৃত আজিজ মোড়লের পুত্র রহমত মোড়ল ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পাওখালা গ্রামের আব্দুল আজিজ মোল্লার পুত্র রবিউল মোল্লা। শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ জানায়, জেলেদের হাতে আটক হওয়া ৩ বনদস্যুকে ২৮ জানুয়ারি সকালে দুবলার চর এলাকায় নির্ধারিত কোস্টগার্ডের টিমের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ সময় তারা একটি বন্দুক ও ৩৬ রাউন্ড গুলি থানায় জমা দিয়েছে। দস্যদের মধ্যে মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি দুইজনকে শরণখোলা থানা পুলিশ ধানসাগর নৌ পুলিশ ফাঁড়ি কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষে এম জাহিদুল ইসলাম কনটিজেন কমান্ডার (সিসি) দুবলা বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat