×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ১৬৩ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বিভিন্ন গাড়ী ও যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর ২৩ বীরের অধীনের  টহলদল।

মঙ্গলবার  (২৮ জানুয়ারি) ২৩ বীর এর অধীনে আদর্শ সদর আর্মি ক্যাম্প কুমিল্লা শহরের সকল বাস স্ট্যান্ডে অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে।

আটককৃত আসামিরা হলেন, কুমিল্লা নগরীর নবাব বাড়ি  এলাকার মৃত. লিয়াকত আলীর ছেলে  মোঃ শাফায়েত আলী সৌরভ (৩৫), রেইসকোর্স এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে  মোঃ তানজিদ হাসান (৩৩) ও নবাব বাড়ি এলাকার বাবুল মিয়ার ছেলে  মোঃ সৈকত (৩০)।

টোল ও চাঁদা আদায়কারী এবং চাঁদাবাজদের নিকট হতে নগদ ৭ হাজার ৭ শত টাকা, ৫ টি মোবাইল ফোন, অবৈধ টোল আদায়ের রশিদ বই, ১ টি সীল ও প্যাড এবং ১ টি রেজিস্টার আটক করা হয়েছে।

অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের আটক করার পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat