×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-২৭
  • ১৮৩ বার পঠিত
মোঃ সুমন খান, রাজস্থলী
মানুষ মানুষের জন্য" একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না,,, বলছিলাম ফেরিঘাটের শারীরিক প্রতিবন্ধী কালাচান চাকমা কথা।
রাইখালী ইউনিয়নের পরিষদের ভবনের ছাদের নিচে যার জীবন কেটে যায় দিন ও রাত্র। মাঝেমধ্যে রাইখালী ফেরিঘাট এলাকায় পুরাতন ভাঙ্গা হুইল চেয়ার দিয়ে কষ্টের দিনগুলো  অতিবাহিত করতেন ভিক্ষা করে প্রতিবন্ধী কালাচান চাকমা। দৈনিক ভিক্ষা করে যে টাকাগুলো পেতেন সেগুলো ঔষধ খরচ আর সংসারিক খরচে চলে যায় তার। জন্মসূত্রে দুইপাই অচল প্রতিবন্ধী কালাচান চাকমার। সরকারি ভাবে দীর্ঘ বছর আগে একটি হুইল চেয়ার পেয়েছিলেন। সেটিও বর্তমানে অকেজো হয়ে পরে আছে। তাই দৈনিক সকালে জীবনের তাগিদে ভিক্ষা করার জন্য বের হতে হয় দুই পায়ের বিভিন্ন স্থানে টায়ার বেঁধে, অনেক টা বহু কষ্টে দীর্ঘ পথ দুই হাতের উপর ভর দিয়ে চলাচল করতে হয়। বিষয়টি ফেরিঘাটে নজরে আসে সচেতন মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমার। তিনি রবিবারে তাৎক্ষণিক ভাবে প্রতিবন্ধী কালাচান চাকমাকে একটি  হুইল চেয়ার কিনে দিয়ে সহযোগিতা করেছেন  সবুজ মারমা ।  হুইল চেয়ার পেয়ে  প্রতিবন্ধী কালাচান চাকমা অত্যন্ত খুশি হয়ে বলেন দীর্ঘদিন ধরে চলাফেরা করছি বহু কষ্ট করে। আমার চলাচলের সুবিধার্থে সচেতন মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমা আমাকে একটি হুইল চেয়ার প্রধান করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাকি জীবন টা হয়তো এই হুইল চেয়ারে করে ভিক্ষা করে জীবন কাটিয়ে দিতে পারবো। এদিকে এলাকার অসহায় প্রতিবন্ধী কালাচান চাকমাকে হুইল চেয়ার প্রধান করায় এলাকাবাসীর সবুজ মারমাকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat