×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০১-২৭
  • ২৪৮ বার পঠিত
মোঃ রুবেল হোসেন উপজেলা প্রতিনিধ : 
পটুয়াখালীর বাউফলে কোহিনুর বেগম নামের ষাট বছরের এক বৃদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার দেবর শাহাবুদ্দিন মৃধার (৫০) বিরুদ্ধে। আহত কোহিনুর বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপারা গ্রামের মৃধা বাড়িতে এই ঘটনা ঘটে। এঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আহত কোহিনুর বেগম অভিযুক্ত শাহাবুদ্দিনের বড় ভাইর স্ত্রী। দীর্ঘদিন দুই পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। আজ বিকেলে ভুক্তভোগী বাড়িতে একা ছিলেন। এসময় পূর্ব বিরোধ নিয়ে তাকে গালমন্দ করেন শাহাবুদ্দিনের মেয়ে। কোহিনুর প্রতিবাদ করলে অভিযুক্ত শাহাবুদ্দিন তার সাথে বাকবিতন্ডায় জড়ায়। একপর্যায়ে ঘরে ঢুকে কোহিনুরকে পিটিয়ে আহত করেন অভিযুক্ত শাহাবুদ্দিন ও তার পরিবারের সদস্যরা। অভিযুক্তরা তাকে গলা টিপে হত্যা চেষ্টা করে বলেও অভিযোগ করেন কোহিনুর। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

অভিযোগের বিষয় জানতে বাড়িতে গিয়ে শাহাবুদ্দিনকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে নাম্বার বন্ধ পাওয়া গেছে। 

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat