×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ২১৫ বার পঠিত
ওসমান গনি, গজারিয়া
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ইয়াবা বদি' হিসেবে পরিচিত কসাই লিটনের প্রধান সহযোগী শীর্ষ ইয়াবা ব্যবসায়ী গুলজারকে মুন্সীগঞ্জ সদর থেকে আটক করেছে পুলিশ।

আটক গুলজার খাঁ (৪৩) গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত হামিদ খাঁ-এর ছেলে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায় গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে পরিচালিত একটি বালুমহাল বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে তাকে আটক করা হয়।

তাকে আটকের বিষয়ট নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেল।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন,'আটক গুলজার একটি ডাকাতির মামলায় এজহার নামীয় আসামি। আমরা গোপন সূত্রে খবর পাই আজকে সে মুন্সীগঞ্জ সদরে অবস্থান করছে। ডিবি পুলিশের সহযোগিতায় মুন্সীগঞ্জ সদরের সুপার মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক,ডাকাতি-সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অর্ধ ডজন মামলা রয়েছে'।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat