×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ২০৬ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি 
হবিগঞ্জে হাত-পা বেঁধে সড়কে ডাকাতির সময় ৩ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।'
শনিবার (২৫ জানুয়ারী) ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিতাইরচক এলাকায় এ ঘটনাটি ঘটে।'
স্থানীয়রা জানান, শনিবার ভোরে নিজামপুর-দরিয়াপুর সড়কে টমটম ইজিবাইক দিয়ে সবজি নিয়ে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা। এ সময় সড়কের আমবাগান এলাকায় পৌঁছলে কয়েকজন ডাকাত তাকের ইজিবাইক আটক করে।' পরে ডাকাতরা চালক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়। তাদের চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে।' এ সময় বাকিরা পালিয়ে গেলেও ৩ ডাকাতকে আটক করে জনতা। আটককৃতদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসেন জনতা।'
আটককৃতরা হলেন- ধরিয়াপুর গ্রামের ঘিরজু মিয়ার ছেলে রিয়াদ মিয়া, কদর আলীর ছেলে মহিবুর রহমান ও হালিম মিয়ার ছেলে সবরম হাসান।'
ইজিবাইক চালক রিয়াজ মিয়া বলেন, ‘আমরা সবজি নিয়ে আসার সময় আমাদের হাত-পা বেঁধে তারা টমটম ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমি ডাকাতদের চিনে ফেললে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, ‘ডাকাতদের জিজ্ঞাসাবাদ চলছে। ডাকাতের কবলেপড়া টমটম ইজিবাইক চালক বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আমরা মামলা নিয়ে আইনগত ব্যাবস্থা গ্রহণ করবো।’
এর আগে গত ১৬ জানুয়ারি একই এলাকায় সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা কৃষি কর্মকর্তা, ঠিকাদার ও অপর এক ব্যক্তির পথরোধ করে ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ও নগদ টাকা লুট করে নেয়। এ ঘটনার পর ওই এলাকায় ক্ষোভ দেখা দেয়। প্রতিবাদ সভা করেন এলাকাবাসী। ঘটনার ৯ দিন পর পুনরায় একই স্থানে ডাকাতির ঘটনা ঘটে।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat