×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ২১২ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামা
বান্দরবান পার্বত্য জেলা জেলার লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে মো. কালু (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কালু কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। তিনি ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে কাজ করতেন।

সূত্র জানায়, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়ায় বন্যহাতির পাল লোকালয়ে খাবারের সন্ধানে প্রায় হানা দিচ্ছে। শনিবার ভোর ৪টায় গহিন পাহাড় থেকে একদল বন্যহাতি ইছহাক মেম্বার পাড়ায় নেমে আসে। পরে হাতিগুলো খাবারের খোঁজে একটি খামারের ঘরে ঢুকে পড়ে। এ সময় হাতির আক্রমণে ওই ঘরে ঘুমিয়ে থাকা মো. কালু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা কালুকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, হাতিগুলো প্রথমে বাড়ি ঘেরাও করে ফেলে। বিশেষ করে ঘরের দরজা জানালার পাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে। পরে ঘর ভাঙা শুরু করে। ঘরে থাকা ধান চাল খেয়ে ফেলে। রাত জেগে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে বাড়িঘর পাহারা দিয়েও হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। হাতিগুলো এখনো ওই এলাকায় অবস্থান করছে। 

লামা বন বিভাগের কর্মকর্তা একেএম আতা এলাহী জানান, হাতির আক্রমণে কালু নামে এক শ্রমিক নিহতের খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাহাড়ে খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে কালুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat