×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ২১১ বার পঠিত
রাশিমুল হক রিমন, আমতলী (বরগুনা) 

অভিযানে উদ্ধার হওয়া চারটি গরু নিয়ে বিপাকে পরেছে আমতলী থানা পুলিশ। অভিভাবক না পেয়ে গত দুই মাস ধরে থানার অভ্যান্তরে  পুলিশ এগুলো লালন পালন করছেন। দ্রুত এ গরুগুলো সনাক্ত করে নেয়ার দাবী জানিয়েছেন ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ। 
জানাগেছে, আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন  ধরে গরু চুরি বৃদ্ধি পায়। গরু চোরদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। গত পয়েলা ডিসেম্বর আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার থেকে চারটি গরুসহ চোর লিটন ঢালিকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য মতে আমতলী ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার বিভিন্ন এলাকা থেকে আরো ১০ টি গরু উদ্ধার করা হয়। এ গরু গুলোর মধ্যে ১০ টি গরু আমতলী, তালতলী ও ভান্ডারিয়া উপজেলার অভিভাবকরা সনাক্ত করে নিয়ে যায়। অবশিষ্ট চারটি গরু প্রায় দুই মাস পেরিয়ে গেলেও কেউ সনাক্ত করতে আসেনি। এতে এ গরু চারটি নিয়ে বিপাকে পরেছে আমতলী থানা পুলিশ। অভিভাবক না পেয়ে থানার অভ্যান্তরে সামিয়ানা টানিয়ে গরু চারটি লালন পালন করছে থানা পুলিশ। 
আমতলী থানার এসআই মোঃ আজিজুর রহমান বলেন, চারটি গরুর কোন মালিক খুজে পাচ্ছি না। নিরুপায় হয়ে লালন পালন করতে হচ্ছে। 
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, গত দুই মাস ধরে চারটি গরু কেউ সনাক্ত করে নিতে আসেনি। গরুগুলোকে থানায় বাউন্ডারীর মধ্যে সামিয়ানা টানিয়ে লালন পালন করতে হচ্ছে। তিনি আরো বলেন, আদালতের আদেশের অপেক্ষায় আছি। আদেশ পেয়ে তদানুসারে ব্যবস্থা নেয়া হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat