×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ২২০ বার পঠিত
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেছেন সুন্দরবনে বনদস্যু নির্মূলে সামনে এবং পিছনে যত শক্তিশালী চক্র জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। সকলকে আইনের আওতায় আনা হবে। 
মাদক, ইভিটিজিং ও চোরা কারবারীদের  বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জনগনের সেবায় সবসময় নিয়োজিত। কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোশ প্রকাশ করে তিনি বলেন,  কোন সাধারণ সেবাগ্রহীতা মানুষ পুলিশ দ্বারা হয়রানীর শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় পুলিশ সুপার আরও বলেন, জনগনের জন্য আমার দরজা সব সময় খোলা। তিনি গতকাল৷ শনিবার ( ১৮ জানুয়ারী)  সকাল ১০ টায় কয়রা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  এ সব কথা বলেন। কয়রা থানার অফিসার ইনচার্জ জি,এম ইমদাদুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশ ও মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন , কয়রা উপজেলা  মুক্তিযোদ্ধা  সংসদের আহ্বয়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বকস, কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা বিএনপির যু্গ্ম আহ্বায়ক এম এ হাসান, আলহাজ্ব  মনিরুজ্জামান বেল্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য  সচিব নুরুল আমিন বাবুল,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম,  প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক আলহাজ্ব  সদর উদ্দীন আহমেদ, মোহাঃ হুমায়ুন কবির, আঃ রউফ, অরবিন্দ কুমার মন্ডল, মইনউদ্দীন, এ্যাডঃ নজরুল ইসলাম, এ্যাডঃ অরবিন্দ কুমার সানা, উপজেলা ইমাম পরিষদের মাওলানা আয়ুব আলী, মাওলানা  মোঃ ওয়ালিউল্ল্যাহ,  মাওলানা আওছাফুর রহমান, মাওলানা মতিউর রহমান, মাদ্রাসার সুপার মাওলানা ইউনুছ আলী, শিক্ষক  মাওলানা হাবিবুল্ল্যাহ, সাইফুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোহাসিন আলম, রুহান  বিতনে রউফ (তিশা),  স্থানীয সমাজ সেবক  সাইদুজ্জামান,  নূর বকস  প্রমুখ।
 সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের লোকজন সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat