×
সদ্য প্রাপ্ত:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ১৯০ বার পঠিত
কক্সবাজার প্রতিনিধিঃ 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক গত ১৪ ও ১৫ তারিখ বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এই অভিযানে উদ্ধার হয় ৪৯ হাজার পিস ইয়াবা এবং গ্রেফতার হয় ১০ জন আসামি। 
কুতুপালং পশ্চিমপাড়ার নুর আলমের ছেলে হামিদুল হক(৩৫)কে ৫,৮০০ পিস ইয়াবাসহ উখিয়ার পালংখালী থেকে গ্রেফতার করা হয়। 
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাজার থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ২ টি মোটরসাইকেলসহ বাঁশখালী ফরিদুল হকের ছেলে মইনুল হক রাকিব(৩৭), জাফর আলমের ছেলে মোহাম্মদ আরিফ(৩০), নোয়াখালী বেগমগঞ্জের কামাল হোসেনের ছেলে মোঃ মঞ্জু(৩৩) ও আব্দুল মতিনের ছেলে মোঃ জুবায়ের হোসেন(২৪) কে গ্রেফতার করা হয়। 
কক্সবাজার পৌরসভার হাসপাতাল সড়কে ৩২০০ পিস ইয়াবাসহ টেকনাফের মৃত কাজদ আলী হ্নীলা ছেলে মোহাম্মদ ইউসুফ(৩৫) ও হোয়াইক্যাং এর নয়া পাড়ার সিকান্দারের ছেলে সাদ্দাম মাহমুদ (২১)কে গ্রেফতার করা হয়। 
রামু থানার খুনিয়া পালং, রামু এবং আসারতলী, নাইক্ষ্যংছড়ি এ আবুল কালামের ছেলে জিয়াবুল হক(২৪)কে ২০ হাজার  পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 
কক্সবাজারের ঝিলংজা, পুলিশ লাইনের বিপরীতে মহাসড়কের উপর ১০ হাজার পিস ইয়াবাসহ সাতকানিয়ার মৃত কামাল উদ্দিনের ছেলে নুরুল আমিন( ৪৩) ও উখিয়ার জাকির হোসেনের ছেলে গিয়াস উদ্দিন(৩৪)কে গ্রেফতার করা হয়। 
উক্ত উদ্ধারকৃত মালামাল ও আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat