×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ২০৭ বার পঠিত
শফিউল করিম সবুজ, চকরিয়া
চকরিয়ায় চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় ডাকাতি করতে সড়কে ব্যারিকেড দেওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও পিছু ধাওয়া করে তিনজনকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রাইফেলের গুলি, একটি তরবারি, ধারালো দা ও কিরিচ।

 বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার সাহারবিল ইউনয়িনের রামপুরস্থ মমতাজ মেম্বারের বাড়ির অদূরে আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

 আটক তিন ডাকাত হলেন, চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিনামারা মগবাজার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তায়েফুল ইসলাম (২২), ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিংভং ছগিরশাহ কাটা গ্রামের গোলাম কাদেরের ছেলে মো. জসিম উদ্দিন (৩৪) ও চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড খামার পাড়ার মো. আকরামের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৫)।

 এ তথ্য নিশ্চিত করেছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, সড়কে ডাকাতির প্রস্তুতির খবর লোকজন থেকে পাওয়া মাত্রই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠাই। তারা গুলি ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করে। এ ব্যাপারে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat