×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০১-১২
  • ১৭২ বার পঠিত
মাসুদুর রহমান,কিশোরগঞ্জ
  কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাউতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া। পুলিশ সুত্রে জানা যায়, শনিবার সম্মেলনের মাধ্যমে রাউতি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা  হয়। এরই জের ধরে রবিবার সকাল ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচ জন।আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রতনকে  মৃত ঘোষনা করেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।ঘটনাস্হলে অতিরিক্ত  পুলিশ মোতায়ন করা রয়েছে। উক্ত ঘটনার কারনে  আজ জেলা বিনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেল তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন স্হগিত করা হয়েছে।অবশ্য বিজ্ঞপ্তি তে অনিবার্য কারনের কথা উল্লেখ করা হয়েছে।


অপরদিকে অন্য আর এক ঘটনায়,কিশোরগঞ্জ সদরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে  মীর হোসেন নামক ব্যাটারী চালিত অটোরিকসা চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat